০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইবিতে র‍্যাগিংয়ের ঘটনার তদন্ত শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 102

নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে এক ছাত্রীকে রাতভর র‍্যাগিং ও নির্যাতনের ঘটনায় তদন্ত চলছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জয়শ্রী সেনের তত্ত্বাবধানে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ভুক্তভোগী ছাত্রীকে দেশরত্ন শেখ হাসিনা হলে ঢোকানো হয়। হলে এখন চলছে তদন্তের কাজ।

শনিবার দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বলেন, আমরা তদন্ত কাজ শুরু করেছি। নির্যাতনের ঘটনার বর্ণনা শুনতে হল প্রভোস্টের কক্ষে উপস্থিত আছেন আইন সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল এবং দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আহসানুল হক। এছাড়া খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীসহ তদন্ত কমিটির সদস্যরা সেখানে উপস্থিত আছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রক্টর ড.শাহাদাৎ হোসেন আজাদ বলেন, আমি এইমাত্র আসছি। তদন্তের বিষয়ে জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানাতে পারব।

জনপ্রিয় সংবাদ

ইবিতে র‍্যাগিংয়ের ঘটনার তদন্ত শুরু

প্রকাশিত : ০২:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩