১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

২২ তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপপু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • 72

নিউজ ডেস্ক: ২২ তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির উপদেষ্টা পরিষদের ‍সদস্য সাহাবুদ্দিন চুপ্পু। সম্ববত তিনিই হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন রোববার সকালে নির্বাচন কমিশনে (ইসি) এ পদের জন্য তার নাম জমা দেন আওয়ামী লীগের নেতারা।

দলীয় সূত্র বলছে, বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেয়ার সম্ভাবনা নেই। এর ফলে রাষ্ট্রপতি পদের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন নিয়ে যিনি ইসিতে যাবেন, তিনিই এ পদে নির্বাচিত হবেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হয় না। সাহাবুদ্দিন চুপ্পু অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনারও।

রাষ্ট্রপতি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন ভবনে যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল। বেলা পৌনে ১১টায় দলটির নেতারা আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছান।

জনপ্রিয় সংবাদ

২২ তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপপু

প্রকাশিত : ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩