১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়ল বিদ্যুতের দাম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • 75

নিজস্ব প্রতিবেদক: পাইকারি পর্যায়ের পর এবার দেশে ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হয়।

১ জানুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর করা হবে। একইসঙ্গে এখন থেকে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে।

এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি হয়। গণশুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি ইউনিটপ্রতি এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে। বর্তমানে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ৭ টাকা ০২ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়ল বিদ্যুতের দাম

প্রকাশিত : ০৫:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩