০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইউরোপীয় বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়ে দাড়িয়েছে ১১ বিলিয়ন ডলার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • 61

নিজস্ব প্রতিবেদক: ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ইউরোপীয় ইউনিয়নে পোশাক পণ্য ১১ দশমিক ৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা ইউরোপের বাজারে রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে তথ্য জানা গেছে।

ইপিবির পরিসংখ্যান মতে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ইউরোপীয় ইউনিয়ন দেশের পোশাক রপ্তানি ১৬ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

ইউরোপীয় প্রধান রপ্তানি বাজারগুলোর দিকে লক্ষ্য করে দেখতে পাই জার্মানিতে আমাদের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে স্পেন এবং ফ্রান্সে বাংলাদেশের রপ্তানি যথাক্রমে ১৭ দশমিক ৬২ শতাংশ এবং ৩৩ দশমিক ০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার এবং ১ দশমিক ৪১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অপরদিকে, উল্লেখিত সময়ের মধ্যে পোল্যান্ডে রপ্তানি ১৮ দশমিক ৪৩ শতাংশ কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের তৈরি পোশাক রপ্তানি ২০২২-২৩ সালের জুলাই-ডিসেম্বর মাসে ৪ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যার প্রবৃদ্ধি গত বছরের একই সময়েরে তুলনায় মাত্র ১ দশমিক ১১ শতাংশ।

জনপ্রিয় সংবাদ

ইউরোপীয় বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়ে দাড়িয়েছে ১১ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩