১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আবারও পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: আবারও পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ১৪ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান আজ তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

২০১৬ সালের ফেব্রুয়ারি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় করা মামলায় তদন্ত শেষ করার জন্য এখন পর্যন্ত মোট ৬৯ বার সময় নেওয়া হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চুরি হওয়া রিজার্ভের অন্তত ৮১ মিলিয়ন ডলার ম্যানিলাভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। সেখান থেকে ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে সেগুলো ব্যয় করা হয়।

জনপ্রিয় সংবাদ

আবারও পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ০১:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩