০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের পতনে কমল লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • 51

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৩২২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ১৩৪ কোটি ৫৫ লাখ টাকা কম। গেলদিন ডিএসইতে ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৫টির।

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনে কমল লেনদেন

প্রকাশিত : ০৩:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২