০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

২ দিনের হরতাল চলছে রাজস্থলীতে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • 51

নিউজ ডেস্ক: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে অপহরণের প্রতিবাদে ও অবিলম্বে উদ্ধারের দাবিতে বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটির ডাকে হরতাল শুরু হয়েছে। হরতালের কারণে রাজস্থলী-চন্দ্রঘোনা ও বান্দরবান সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) ও বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে রাজস্থলী থেকে দূরপাল্লার কোন যানবাহন এখনও ছাড়েনি। একই সঙ্গে বন্ধ রয়েছে সকল প্রকার দোকানপাট। এ ছাড়াও হরতালের সমর্থনে রাজস্থলীর বাঙালহালিয়ায় স্থানীয়দের পিকেটিং করতে দেখা যায়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

২ দিনের হরতাল চলছে রাজস্থলীতে

প্রকাশিত : ১১:০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২