০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সূচকের পতনে কমল লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইতে টাকার অংকেও কমেছে লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে শেষ হয়েছে লেনদেন। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৪৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ১৮৬ কোটি ২০ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ৬১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৬টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৪ কোটি ৮৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনে কমল লেনদেন

প্রকাশিত : ০৩:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২