০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই: সিইসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • 41

নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কোনো সমস্যা নেই, বরং ইভিএম দিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএমে ভোটগ্রহণ সহজ হয়। এতে জাল ভোটের সুযোগ নেই। রংপুর সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএমের ওপর প্রার্থী ও ভোটারদের আস্থা আছে। তা নাহলে কেউ নির্বাচনে অংশ নিতেন না।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রংপুর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এটা সফল করতে হলে রাজনৈতিক দল, প্রার্থী ও কর্মীসহ সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রিসাইডিং অফিসাররা কোনো পক্ষপাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেননা নির্বাচনে ভালো-মন্দ প্রিসাইডিং কর্মকর্তার ওপর নির্ভর করে। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করেন। নির্বাচন বন্ধ করা লাগলে বন্ধ করবেন। এটি করতে পারলে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। প্রার্থীরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন কি না, তা দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ।

জনপ্রিয় সংবাদ

ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই: সিইসি

প্রকাশিত : ১১:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২