০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আশ্রয়হীনকে ঘর উপহার দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আলমগীর হোসেন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অসহায় এক আশ্রয়হীনকে ঘর করে দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আলমগীর হোসেন। দেলোয়ারা বেগম নামের অসহায় এই নারীকে টিনের ঘর তুলে দেয়া হয়। এর আগে আরো একজন অসহায় আশ্রহীনকে টিনের ঘর তুলে দেন যুক্তরাষ্ট্র প্রবাসী।

সম্প্রতি উপজেলার ১২ নং ইউনিয়নের সামাজিক সংগঠন বন্ধণ ১২ এর নেতৃবৃন্দ অসহায় এই নারীকে তার ঘরের চাবি তুলে দেন।

নতুন ঘরের সামনে দেলোয়ারা বেগম                                                                                   ছবি: সংগৃহীত

এ সময় বন্ধণ -১২ আহবায়ক এস এম মফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র প্রবসাী আলমগীরের এ অসাধারণ উদ্যোগকে স্বাগত জানাই। আশ্রয়হীনদের জন্য তার অনবদ্য এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্ধণের সদস্য সচিব এ জেড এম শামসুদ্দিন মিয়াজি, স্থানীয় ইউপি সদস্য শাহাজাহান মাস্টার, সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসেন, বন্ধণের সিনিয়র সদস্য জয়নাল আবেদিন, সেলিম গাজী সহ সংগঠনের সদস্য এবং এলাকার বিশিষ্ট জনেরা।

জনপ্রিয় সংবাদ

আশ্রয়হীনকে ঘর উপহার দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আলমগীর হোসেন

প্রকাশিত : ০৩:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২