০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিএনপিকে পল্টনে গণসমাবেশের অনুমতি দেওয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে পল্টনে গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

আজ বুধবার (৭ ডিসেম্বর) গনশাধ্যমকে এ তথ্য জানিয়ে হায়াতুল ইসলাম বলেন, ‘বিএনপিকে পল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে (মাঠের বিষয়ে) সমাধান হতে পারে।’

তিনি বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেন্যুর জন্য। সে সময় বিভিন্ন স্পট দেখার পর পল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল বিএনপি। পরে তা আমরা সেটি না করে দিয়েছি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে বুধবার সকালে হঠাৎ গুঞ্জন ওঠে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে পুলিশের এই কর্মকর্তা এ তথ্য জানান।

ডিসি বলেন, গতরাতেও বিএনপিকে বলেছি সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করবেন। সেখানে সমস্যা হলে আমরা আলোচনা করে সমাধান করব। পল্টনে উন্মুক্ত জায়গায় সমাবেশ করতে দেওয়া হবে না। অনুমোদনহীন বা বিনাঅনুমতিতে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে পল্টনে গণসমাবেশের অনুমতি দেওয়া হয়নি

প্রকাশিত : ০১:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২