০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জন নিহত

নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী সড়কের লক্ষীপুর দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাসুদুর রহমান (৫০), স্ত্রী হামিদা বেগম মনোয়ারা (৪৫) ও মেয়ে মেহের নিগার (১৩)।

পুলিশ জানায়, সকালে বাবা-মা দুজনে তাদের মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে দেবাডাঙ্গী লক্ষীপুরের মাদ্রাসাতুল হুদা নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে বিলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের ধাক্কায় তারা ছিটকে পড়েন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এতে ঘটনাস্থলেই মাসুদের স্ত্রী হামিদা মারা যান। মুমূর্ষু অবস্থায় মাসুদ ও তার মেয়ে নিগারকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে বাবা ও মেয়েও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জনপ্রিয় সংবাদ

বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জন নিহত

প্রকাশিত : ১২:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২