০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বনজ কুমারের মামলায় গ্রেফতার বাবুল আক্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • 62

নিজস্ব প্রতিবেদক: মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাবুল আক্তারের উপস্থিতিতে তার রিমান্ড শুনানির ব্যাপারে সংশ্লিষ্ট আদালত ব্যবস্থা নেবে বলে আদেশ দেন । বুধবার (৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

গেল ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

বনজ কুমারের মামলায় গ্রেফতার বাবুল আক্তার

প্রকাশিত : ১১:৪৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২