০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • 79

নিউজ ডেস্ক: সারাদেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে, যা এ বছর একদিনে সর্বোচ্চ। নতুন আটজনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে।

গেল ২৪ ঘণ্টায় আরও ৭৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৯৫ জনে।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৪৯৭ জন। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৮ জন। সর্বমোট ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার এক হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৭৮০ জন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু

প্রকাশিত : ০৬:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২