০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে মাইক্রোর ওপর বাস, নিহত ৬

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • 55

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে একতা প‌রিবহ‌ন নামক এক‌টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপর উঠে পড়েছে। এতে নিহত হয়ে‌ছেন ছয়জন। আহত হ‌য়েছেন অন্তত ৪০ জন।

বৃহস্প‌তিবার (৬ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টার‌ দি‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌নের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যা‌নেজার মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এতে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঢাকাগামী লেন থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই ছয়জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে মাইক্রোর ওপর বাস, নিহত ৬

প্রকাশিত : ০২:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২