০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ভোক্তা পর্যায়ে দাম কমল এলপিজি গ্যাসের

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজি ভোক্তা পর্যায়ে ৩৫ টাকা কমে ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর। দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আগে ছিল ১ হাজার ২৩৫ টাকা ছিল।

নির্ধারিত দাম অনুযায়ী প্রতি কেজি এলপিজির দাম ১০০ টাকা। অন্য সিলিন্ডারগুলোর দাম এই অনুযায়ী নির্ধারিত হবে। গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য প্রতি লিটার অটো গ্যাসের দাম পড়বে ৫৫ টাকা ৯২ পয়সা, যা গেল মাসে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।

গত মাসে ১২ কেজি এলপিজিতে দাম বেড়েছিল ১৬ টাকা। গেল বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এদিকে ভোক্তারা নির্ধারিত দামে এলপিজির কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বেশি দামে কেউ সিলিন্ডার কিনলে রশিদসহ বিইআরসিতে অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা নেব। কিন্তু কোনো গ্রাহকই সংস্থাটির কাছে অভিযোগ করেন না বলে দাবি করেন বিইআরসির চেয়ারম্যান।

জনপ্রিয় সংবাদ

ভোক্তা পর্যায়ে দাম কমল এলপিজি গ্যাসের

প্রকাশিত : ০৫:২১:২২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২