০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ডিএসইতে ১ হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ডিএসইতে ৩১৬ কোটি ৪৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল দিন ডিএসইতে ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৩ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭০ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ২৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে

প্রকাশিত : ০২:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২