০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • 66

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। চ্যাম্পিয়ন ট্রফি হাতে সংযুক্ত আরব আমিরাত মিশন শেষে করে আজ মঙ্গলবার সকালের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন নারী দলের খেলোয়াড়রা।

ঘরের মাঠে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। দেশে ফিরে বিশ্রামের খুব বেশি সুযোগ নেই জ্যোতি-রোমানাদের। বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে আগামী ১ অক্টোবর থেকে এশিয়া জয়ের মিশনে নামবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের মাঠে। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টে ফাইনাল হবে ১৫ অক্টোবর।এবারের আসরে স্বাগতিক বাংলাদেশের ছাড়া বাকি ৬টি দল হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও মালয়েশিয়া।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল

প্রকাশিত : ০১:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২