নিউজ ডেস্ক: সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান।
শনিবার (১৩ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দীর্ঘ সভার পর এই সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে সাকিবকে।
সাকিবের সঙ্গে পাপনের এই বৈঠকে উপস্থিত ছিলেন দুই পরিচালক খালেদ মাহমুদ সুজন ও জালাল ইউনুস। সঙ্গে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বিকেল ৪টার পর শুরু হয় এই বৈঠক।
অনলাইন ডেস্ক 

























