০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) (২২ জুন) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেনের পরিমান আরও তলানিতে পড়েছে। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ ডিএসইতে ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ৩১ কোটি ৫১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ৭২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১ পয়েন্টে কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত ৬৬টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে

প্রকাশিত : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২