শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত সময়ের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে – গ্রামীণফোন লিমিটেড এবং ব্রাক ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানি দুটি।
সমাপ্ত হিসাব বছরে গ্রামীণফোন ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ব্রাক ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে, এর মধ্যে সাড়ে ৭ শতাংশ বোনাস।
অনলাইন ডেস্ক 























