০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ছাদ থেকে পড়ে জাবি ছাত্রের মৃত্যু

মারা গেছেন আবাসিক হলের ছাদ থেকে পড়ে আহত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী অমিত কুমার বিশ্বাস ।

মঙ্গলবার (১০ মে) বিকেল ৫টা ১৮ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, জাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন অমিত কুমার বিশ্বাস। মঙ্গলবার দুপুর ২টার দিকে শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন। দ্যা ডেইলি ক্যাম্পাসের বরাতে এ তথ্য জানা যায়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অমিতের মৃত্যু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল আহমেদ। তিনি বলেন, মঙ্গলবার বৃষ্টিতে ভেজার সময় ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন অমিত কুমার বিশ্বাস। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অধ্যাপক ড. সোহেল আহমেদ আরও জানান, তার প্রচুর রক্তপাত হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। তখন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

জনপ্রিয় সংবাদ

ছাদ থেকে পড়ে জাবি ছাত্রের মৃত্যু

প্রকাশিত : ০৭:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২