০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৪০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • 100

বাংলাদেশের বোলাররা দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানে অলআউট করে দিয়ে ম্যাচকে যতটা সহজে পরিণত করেছিলেন, ব্যাটাররা সেই সহজ কাজটাতে আরও সহজ করে নিলেন। বিশেষ করে অধিনায়ক তামিম ইকবাল। অপর ওপেনার লিটন দাসকে নিয়ে অবিশ্বাস্যভাবে ১২৭ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়কে হাতের মুঠোয় নিয়ে আসেন তিনি।

শেষ পর্যন্ত লিটন আউট হয়ে গেলেও সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে মাত্র ২৬.৩ ওভারে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ইতিহাস গড়ে মাঠ ছাড়লেন বাংলাদেশ অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার মত পরাশক্তিধর দেশের মাটিতে গিয়ে তাদেরই বিপক্ষে এই প্রথম সিরিজ জয়ের ইতিহাস রচনা করলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রকাশিত : ০৫:৪০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২