০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে সড়কে প্রাণ গেলো শিক্ষক-শিক্ষার্থীর, আহত ৬

ফাইল ছবি

দেশ সমাচার ডেস্ক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় একটি পিকআপের চাপায় আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের একজন নারী শিক্ষক ও প্রথম শ্রেণির ছাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (২১ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্কুলটির শিক্ষক ও স্থানী‍য় ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা নাসরিন (৩৫) এবং প্রথম শ্রেণির ছাত্রী জেরিন তাসনিম (৭)। নিহত তাসনিমের বাবা স্থানীয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন। শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারি বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিমের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর মারা যান শিক্ষক ফাতেমা নাসরিন। এছাড়া আহত ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে সড়কে প্রাণ গেলো শিক্ষক-শিক্ষার্থীর, আহত ৬

প্রকাশিত : ০২:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২