০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করল বাবা

দেশ সমাচার ডেস্ক : গাজীপুরে স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক পাষণ্ড বাবা। গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় স্ত্রী রহিমা (৩৮) ও রোকন (১৭) নামের এক ছেলে সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তিনি।

গেলো দিন দিবাগত রাত ১টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী মো. মফিজ পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক স্বামী মো. মফিজকে (৬০) গ্রেফতার করার জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

মো. মফিজ পেশায় একজন রিকশাচালক। বর্তমানে ঢাকা মহাখালী এলাকায় রিকশা চালিয়ে পরিবার চালাতেন তিনি। নিহতের পরিবার বলেন, কয়েকদিন ধরে রাতে কথা কাটাকাটি করতো তারা। বিভিন্ন সময় টেনেহেঁচড়ে মারধর করতো।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসে। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে ঘাতক স্বামী মো. মফিজ স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করে। স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করে ঘর বাহির থেকে তালা লাগিয়ে দৌড়ে পালিয়ে যায় মফিজ।

এ বিষয় পুলিশ জানায়, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক স্বামী মফিজকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান করছে।

জনপ্রিয় সংবাদ

স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করল বাবা

প্রকাশিত : ০১:২২:০২ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২