০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার লেনদেন ছাড়ালো হাজার কোটি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • 263

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হাজার কোটির ঘর ছাড়িয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কয়েকদিন টানা দরপতনে ‍পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই তলানিতে নেমেছিল। মঙ্গলবার বিএসইসির নতুন সিদ্ধান্তে দরপতন থেমেছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে ৬ হাজার ৬৬৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪২৫ পয়েন্টে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৫১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৭ কোটি ৯৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বৃহস্পতিবার লেনদেন ছাড়ালো হাজার কোটি

প্রকাশিত : ০৩:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২