০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জনপ্রতিনিধিকে জনগনের মনে স্থান করে নিতে হবে – ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • 72

একজন জনপ্রতিনিধিকে তার নিজের কাজের মাধ্যমে জনগনের মনে স্থান করে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

হাজীগঞ্জের ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলালকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যিনি জনগনের মনে স্থান করে নিতে পারবেন, তিনি মরে গেলেও জনগনের মাঝে বেঁচে থাকবেন।

শুক্রবার বিকেলে উক্ত ইউনিয়নের পালিশারা মদিনাতুল উলম দাখিল মাদ্রাসা মাঠ ও ৪ নং ওয়ার্ডবাসীর আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাদিয়া ফার্নিচার লিঃ ব্যবস্থাপনা পরিচালক এ করিম মজুমদার, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ মারওয়ান, চট্টগ্রাম সিডিএ প্রজেক্ট এর চিফ ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠানের সভাপ্রধানের দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক খোরশেদ আলম মারওয়ানের সঞ্চালনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষকনেতা সফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন মীর, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ নেছার পাটওয়ারীসহ সকল ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্যগন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকগনসহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

জনপ্রতিনিধিকে জনগনের মনে স্থান করে নিতে হবে – ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

প্রকাশিত : ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২