শেয়ারবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিগুলো ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস এবং আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।
সমাপ্ত হিসাব বছরে ড্রাগন সোয়েটার ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ। আর আলহাজ্ব টেক্সটাইল ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
অনলাইন ডেস্ক 























