শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানির রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, মীর আখতার হোসেন ও সিঙ্গারবিডি লিমিটেড। আগামী ১৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি, বুধবার।
শুধুমাত্র মুন্নু ফেব্রিক্সের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ১৬ ফেব্রুয়ারি বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ ১৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
অনলাইন ডেস্ক 























