দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুডের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে কোম্পানিটিকে সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য সূ্ত্র মতে, সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গেলো ২৭ ফেব্রুয়ারি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বৃদ্ধি পেয়েছিল।
এছাড়া, গেলো ২৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দর ১০ টাকায় শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২৮.১০ টাকায়। তারমানে, এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৮.১০ টাকা বা ১৮১ শতাংশ বেড়েছে।
অনলাইন ডেস্ক 























