০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমেছে। এছাড়া ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ১ হাজার ২১৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১১৮ কোটি ১২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৩৩ কোটি ১৩ লাখ টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯২৬ পয়েন্টে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৬ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমেছে। সোমবার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ২৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসপিআই ১৮৫ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৫১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেন

প্রকাশিত : ০৩:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২