০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মামুন এগ্রোর কিউআইও’র আবেদন শুরু ২৩ জানুয়ারি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৩৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • 86

মামুন এগ্রোর প্রোডাক্টস লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের আবেদন তারিখ নির্ধারণ করা হয়েছে। এসএমই খাতের কোম্পানিটির আবেদন শুরু হবে আগামী ২৩ জানুয়ারি। আবেদন চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে ২৮ অক্টোবর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র ৭৯৭তম সভায় কোম্পানিটির কিউআইও’র অনুমোদন দেয়া হয়।  কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে বিল্ডিং ও সিভিল নির্মাণ, চলতি মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩১ মার্চ ২০২১ সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৯৮ পয়সা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ২৫ পয়সায়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

জনপ্রিয় সংবাদ

মামুন এগ্রোর কিউআইও’র আবেদন শুরু ২৩ জানুয়ারি

প্রকাশিত : ০৩:৩৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২