০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘ঢাকা নগর পরিবহণ’ চালু হচ্ছে কাল

‘ঢাকা নগর পরিবহণ’ চালু হচ্ছে ১২০টি নতুন বাস নিয়ে। গণপরিবহনে লোকাল বাসের ভোগান্তি কমাতে প্রাথমিকভাবে  ইতোমধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত এই পরিবহণটি চলাচল করবে।

রাজধানীর মোহাম্মদপুর বসিলা তিন রাস্তা মোড়ে ‘ঢাকা নগর পরিবহণ’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এর আগে গত ৬ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ‘ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পুরোনো কোনো বাস চলবে না।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এখন এ রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাস থাকবে। বাকি বাসগুলো উঠিয়ে নেওয়া হবে। এর সঙ্গে নতুন বাস যোগ হবে। সব মিলিয়ে এ রুটে ১২০টি বাস চলাচল করবে।’

সেদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামও। পর্যায়ক্রমে ঢাকা শহরে গণপরিবহণের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ‘এ রুটে চলাচলকারী পরিবহণের ড্রাইভার ও হেলপারের একটি নির্দিষ্ট পোশাক থাকবে।’

জনপ্রিয় সংবাদ

‘ঢাকা নগর পরিবহণ’ চালু হচ্ছে কাল

প্রকাশিত : ০৬:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১