০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর উত্তরায় হিজড়াদের উপর হামলার অভিযোগ, আহত ৮

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় হিজড়াদের উপর হামলা হওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার (৫ ডিসেম্বর) উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, এসময় ৭ নম্বর সেক্টর কল্যান সমিতির আশপাশের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। হামলায় আলেয়া নামের এক হিজড়াসহ ৮ সদস্য আহত হয়েছেন।

এসময় ৭নং সেক্টর বাসিন্দাদের মধ্য থেকে ৯৯৯ যোগাযোগ করা হলে, ঘটনা স্থলে পুলিশের একটি টহল টিম উপস্থিত হয়। এরপর পরিবেশ স্বাভাবিক হয়ে ওঠে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, পূর্বেও (২৫ অক্টোবর) উত্তর পশ্চিম থানায় আব্বাসউদ্দীন আশিক নামের এক ব্যক্তি ২/৩’শ হিজড়ার বিরুদ্ধে একটি মামলা করেছে কিন্তু ঐ ঘটনার কোন সত্যতা পুলিশ পায়নি। আজকের ঘটনাও তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা (মামলা) নেয়া হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনাস্থলে উপস্থিত উত্তরা পশ্চিম থানার এসআই মোজাম্মেল জানান, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু হামলাকারীরা ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সেক্টর কল্যান সমিতির নিরাপত্তা প্রহরী জাকির জানান, সকাল ১০টার দিকে হিজড়াদের একটি গ্রুপ লাঠিসোঁটা দিয়ে ৭/৮ জন হিজড়ার উপর হামলা করে।

এসময় প্রত্যক্ষদর্শীদের মধ্য থেকে একজন ঘটনার ভিডিও করার চেষ্টা করলে তাকেও মারপিট করা হয়। সেক্টর কল্যান সমিতির কমান্ডার উজ্জল জানান, সকালে কিছু হিজড়ার উপর হামলার ঘটনা ঘটেছে। তবে যারা হামলা করেছে তারা দ্রুত পালিয়ে যায়। হামলায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে আইরিন, সিমু, মিম, সৃষ্টি, অন্তরা, কমলা, পায়েল বৃথী, অপুর অবস্থা আশংকাজনক।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর উত্তরায় হিজড়াদের উপর হামলার অভিযোগ, আহত ৮

প্রকাশিত : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১