০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হতাশাজনক রেকর্ড

কোনো একসময় অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ছিল অপ্রতিরোধ্য। যেকোনো আসরে একটানা ম্যাচ জয়ের রেকর্ড ছিল তাদের দখলে। অনেক আসর গেছে যেখানে টানা জয় ধরে রেখেছিল টিম অস্ট্রেলিয়া। তবে এখন আর সেই আধিপত্য নেই। তাই বলে এমন লজ্জাজনক রেকর্ডের সঙ্গে জড়িয়ে যাবে অস্ট্রেলিয়ার নাম তা বোধহয় ক্রিকেটপ্রেমীরা দুঃস্বপ্নেও ভাবেননি।

দুবাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ১২৫ রানে অল-আউট হওয়া মাত্রই এমন এক হতাশাজনক রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া, যে দাগ তারা চাইলেও সহজে মুছে ফেলতে পারবে না।

আসলে এই নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৬ বার অল-আউট হয় অস্ট্রেলিয়া। এক বছরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আর কোনো দল এতবার অল-আউট হয়নি। এ নিরিখে অস্ট্রেলিয়া ভেঙে দেয় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের যুগ্ম রেকর্ডও।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরো পড়ুন : গণমাধ্যমের প্রচারনা না থাকলেও জমজমাট ইসলামি বইমেলা

২০১৭ সালে শ্রীলঙ্কা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৫ বার অল-আউট হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ২০১৮ সালে ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৫ বার অল-আউট হয়।

শনিবার দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ রান তুলে নেয়। ৫০ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ড।

আরো পড়ুন : কৃষকের কাছে পৌঁছায় নি সরকারের দেওয়া ভর্তুকির সার

জনপ্রিয় সংবাদ

টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হতাশাজনক রেকর্ড

প্রকাশিত : ০৫:০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১