০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

খিলক্ষেতে চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার

খিলক্ষেতের নিকুঞ্জ থেকে জয়দেব চন্দ্র দাস (২৫) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নিকুঞ্জ ২-এর ১৫ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই চিকিৎসক মেসে থাকতেন। আজ সকালে তার খাটের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে— কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।

তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছেন এখনও স্পষ্ট নয় বলে জানান ওসি। মেসের আর কোনো সদস্য না থাকায় তার পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

খিলক্ষেতে চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত : ১১:২০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১