০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে ২ জন নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে জাজিরার সাকিমালি চৌকিদার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালকিনি উপজেলার মহিজউদ্দিন বেপারীর ছেলে মো. ইয়াকুব বেপারী (৫৬) ও জাজিরা উপজেলার মৃত ছমিত খালাসির স্ত্রী বনাই বিবি (৯০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাড়ায়চালিত মোটরসাইকেলে তিনজন শরীয়তপুর থেকে মাঝিরঘাট যাচ্ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাজিরার সাকিমালি চৌকিদার কান্দি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বনাই বিবিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বনাই বিবি ও ইয়াকুব বেপারী মারা যায়।

জাজিরা থানার ওসি মাহবুবুর রহমান জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বনাবিবি নামে এক বৃদ্ধার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ও পথচারীর মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর মোটসাইকেলটি উদ্ধার করা হলেও এর চালক পলাতক রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে ২ জন নিহত

প্রকাশিত : ০৩:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১