০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

২০ দিন পর নবজাতক উদ্ধার করল পিবিআই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • 84

২০ দিন পর যশোরের শার্শা উপজেলার একটি হাসপাতাল থেকে চুরি যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রাম থেকে ওই শিশুটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার নাভারন বাজারের চেয়ারম্যান মার্কেটের ‘নাভারন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে ওই নবজাতক চুরি হয়। এ ঘটনায় নাসিমা খাতুন নামে (৩০) এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

যশোর পিবিআইয়ের এসপি রেশমা শারমিন জানান, ঝিকরগাছা উপজেলার মধুখালি গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রেক্সনা খাতুন (২৫) গত মঙ্গলবার নাভারন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়ে শিশুর জন্ম দেন। এর দুদিন পর শিশুটি ওই হাসপাতাল থেকে চুরি হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদে অভিযান চালিয়ে বাকড়ায় এক নারীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার ওই নবজাতককে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

২০ দিন পর নবজাতক উদ্ধার করল পিবিআই

প্রকাশিত : ০২:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১