০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মোস্তফা মেটালে আবেদন শুরু ২৬ সেপ্টেম্বর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:১০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • 291

এসএমই প্ল্যাটফরমে কোয়ালিফাইয়েড ইনভেস্টরস (Qualified Investors-QI) অফারের মাধ্যমে পুঁজিবাজারে আসবে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির কিউআই অফারের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর আবেদন শুরু হবে কোম্পানিটির। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮০তম কমিশন সভায় কোম্পানিটির প্রস্তাব অনুমোদন করা হয়।

ডিএসই সূত্র অনুসারে, কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করে ১১ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে মোস্তফা মেটাল। এই অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৭৬ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি  নিট সম্পদ মূল্য ১০ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

জনপ্রিয় সংবাদ

মোস্তফা মেটালে আবেদন শুরু ২৬ সেপ্টেম্বর

প্রকাশিত : ০৮:১০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১