০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ ১ জন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাতক্ষীরা ব্যাটালিয়ন অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে। অভিযানে ৫৮,৪০,০০০/- (আটান্ন লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ৯৩৩.১২০ গ্রাম (৮০ ভরি) ওজনের ০৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
২৯ আগস্ট ২০২১ তারিখ ১০০০ ঘটিকায় বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন(৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১২/৪-এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়ীবাঁধ এর উপর অভিযান চালায়।
বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ মোঃ বিল্লাল হোসেন নামের একজনকে আটক করা হয়।তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ ১ জন আটক

প্রকাশিত : ০১:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১