২৪ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১ থেকে ১০ সেপ্টেম্বর হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টম লাথামকে অধিনায়ক করে এই সিরিজের দলে জায়গা দেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে সবার আগে নিউজিল্যান্ড। এই দল ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন না কিউইদের বিশ্বকাপ স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটার।
সংযুক্ত আর আমিরাত ও ওমানে অক্টোবর-নভেম্বরে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর দুই মাস আগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল কিউইরা। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে আলাদা দল দিয়েছে তারা।
অনলাইন ডেস্ক 

























