১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ভুট্টার জমি থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

ভুট্টার জমি থেকে নিখোঁজ সবজি বিক্রেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। লাশ উদ্ধারের কিছু পরেই নিহতের জুতা, লুঙ্গি আর চাবি দেখে লাশ শনাক্ত করে নিহতের পরিবার।

আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয়রা সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ের চরবাকিলা ও দেবপুর এলাকার মধ্যবর্তী কৃষি মাঠের একটি জমিতে লাশটি দেখতে পায়। এর পরেই সদর থানার ওসি আবদুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে সুরতহালসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। উদ্ধারকৃত মৃত যুবক একই ইউনিয়নের কামরাঙ্গা মুন্সী বাড়ির মৃত রুস্তম মুন্সির ছেলে ওসমান মুন্সীর। সে ভ্যানে করে গ্রামে গ্রামে তরকারি বিক্রিয় করতো। যুবকটি নব-বিবাহিত। গত ১৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিলো।

কামরাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু ছায়েদ বেপারী জানান, গত ১৪ এপ্রিল থেকে ওসামন মুন্সি নিখোঁজ ছিলো।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরো পড়ুন- নবাবগঞ্জে বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন, পুড়ল ৯ বাস

কয়েক মাস আগে ওসমান বিদেশ থেকে দেশে চলে দেশে আসে। এর পরেই সে কাঁচামালের ব্যবসা শুরু করে কামরাঙ্গা বাজারে। সম্প্রতি সে ভ্যানে করে গ্রামে গ্রামে তরকারি বিক্রি করা শুরু করে। গত ১৪ এপ্রিল মোবাইল ফোন ঘরে রেখে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। কিছু দিন আগে পারিবারিকভাবে সে বিয়ে করে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুত নিচ্ছি। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।

জনপ্রিয় সংবাদ

ভুট্টার জমি থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১