১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

খুলনায় এনটিভির সাংবাদিক গ্রেপ্তার

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় এনটিভির খুলনা প্রতিনিধি মো. আবু তৈয়ব মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বাদী হয়ে এই মামলা করেছেন।

এ বিষয়ে খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, সাংবাদিক আবু তৈয়ব সম্প্রতি খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তার বিরুদ্ধে মোংলা কাস্টমসের শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগ উত্থাপন করা হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরো পড়ুন- নূরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

ওসি আরও জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খুলনার নূরনগর এলাকার তার বাসা থেকে সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বাদী হয়ে মঙ্গলবার বিকালে খুলনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

জনপ্রিয় সংবাদ

খুলনায় এনটিভির সাংবাদিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১