০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৪৮ লাখ টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক

৪৮ লক্ষ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইনসহ মাইনুল ইসলাম (৪৭) নামে নাটোরের বড়াইগ্রামে এক ট্রাক মালিককে আটক করেছে পুলিশ। একই সাথে পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়েছে। আটক মাইনুল চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নামোরাজারামপুর এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে।

শনিবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকপুর এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি চালায় এবং সিটের নিচে দুটি প্যাকেটে ভরা ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় চালকের পাশে বসা ওই ট্রাকের মালিক মাইনুল ইসলামকে আটক করা হয় এবং মাদক পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য নূন্যতম ৪৮ লাখ টাকা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আটক মাইনুল ইসলাম এর আগেও একাধিকবার ফেনসিডিল, হেরোইন ও অন্যান্য মাদকসহ আটক হয়েছেন এবং তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমান ঘটনায়ও তার নামে মাদক আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

৪৮ লাখ টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক

প্রকাশিত : ০৪:১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১