০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৬ বিভাগে ঝড়ের আভাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:১৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • 91

দুইটি জেলা, দুই অঞ্চল  এবং ছয় বিভাগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে এ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঝড়ের আভাস দিয়ে বলা হয়েছে, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা আছে।

দিনের তাপমাত্রা সারাদেশে সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরের পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আরো পড়ুন- বসুরহাটে ১৪৪ ধারা জারি

জনপ্রিয় সংবাদ

৬ বিভাগে ঝড়ের আভাস

প্রকাশিত : ০৭:১৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১