১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: মৃত ৪, নিখোঁজ ৯

বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় কোষ্টগার্ড সদস্যরা। এতে ৯ জন এখনও নিখোঁজ রয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

দায়িত্বরত সেন্টমার্টিনের এক কোষ্টগার্ড সদস্য জানিয়েছেন- চট্টগ্রাম থেকে ২৬ জন জেলেসহ এফভি জানজাবিল নামে একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরতে যায়। এ সময় ট্রলারটি ডুবে ৪ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকীরা এখনও নিঁখোজ রয়েছে।

তিনি আরও জানান, মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে কোষ্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেন। এসময় অন্যান্য জেলেদের সহায়তায় নৌবাহিনী ও কোষ্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। ডুবে যাওয়া ট্রেলারের এখনও সন্ধান পাওয়া যায়নি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আরও পড়ুন- নওগাঁ সীমান্ত বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জন জেলে নিয়ে মাছ ধরতে যায় স্থানীয় বহদ্দার মোহাম্মদ আলীর মালিকাধীন এফভি জানজাবিল নামে ট্রলারটি।

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: মৃত ৪, নিখোঁজ ৯

প্রকাশিত : ০৭:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১