১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ওমরাহ চালু ৪ অক্টোবর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • 120

মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পবিত্র ওমরাহ চালু ৪ অক্টোবর থেকে।

তবে ওমরাহ পালনের সময় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণায় মুসল্লিদের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে।

ওমরাহ চালু হবে তিনটি ধাপে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা ৪ অক্টোবর থেকে উমরাহ হজে অংশ নিতে পারবেন, এ খবর জানিয়েছে আরব নিউজ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রথম অবস্থায় উমরাহ হজের মোট ধারণ ক্ষমতার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ একদিনে ছয় হাজার জনকে পবিত্র মসজিদুল হারামে ঢোকার সুযোগ দেয়া হবে। উমরাহ হজের সম্পূর্ণ সময়ে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক থাকবে।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন উমরাহ করতে পারবে। এই সময়ে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি পবিত্র মসজিদুল হারামে ঢুকতে পারবেন। যা সম্মিলিতভাবে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ।

তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। সে সময় প্রতিদিন ২০ হাজার জন উমরাহ হাজি এবং ৬০ হাজার ইবাদতকারীকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে, যা মোট ধারণক্ষমতার সমান।

আরো পড়ুন- হজের প্রাক-নিবন্ধন সারা বছর চলবে

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে অবস্থানকারীরা উমরাহ হজের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ চালু ৪ অক্টোবর

প্রকাশিত : ১২:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০