১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খুলে গেল ভূস্বর্গের দরজা

করোনাভাইরাসের মধ্যেই পর্যায়ক্রমে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে জম্মু-কাশ্মীর। তবে এ জন্য জারি করা হয়েছে বেশ কিছু কড়া নির্দেশনা। সরকারি নির্দেশনা অনুযায়ী, কেবলমাত্র উড়োজাহাজে আসা পর্যটকরাই জম্মু-কাশ্মীর ভ্রমণের অনুমতি পাবেন।

জন্মু ও কাশ্মীর সরকার জানিয়েছে, জম্মু-কাশ্মীর পৌঁছানোর আগে হোটেল বুকিংয়ের কনফার্মেশন থাকতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর তার প্রমাণ পত্র দেখাতে হবে প্রশাসনকে। যতদিন জম্মু-কাশ্মীরে পর্যটকরা অবস্থান করবেন, ততদিনের বুকিং আগাম করে রাখতে হবে। এছাড়াও পর্যটকদের ফেরার টিকিট নিশ্চিত করা থাকতে হবে।

এছাড়া, কাশ্মীরে নামার পর করোনাভাইরাস শনাক্তে পর্যটকদের জন্য আরটি–পিসিআর পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত পর্যটকদের সংশ্লিষ্ট হোটেলেই অবস্থান করতে হবে এবং সেখান থেকে বের হতে পারবেন না পর্যটকরা। বিমানবন্দরে নেমেই শর্তসংবলিত একটি ফরমে স্বাক্ষর করতে হবে। তবে করোনার নেগেটিভ ফলাফলের রিপোর্ট সঙ্গে নিয়ে কাশ্মীরে আসা পর্যটকদের তাদের সংরক্ষণ করা হোটেল কক্ষে অবস্থান করার বাধ্যবাধকতা নেই।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে যেসব পর্যটকদের বয়স ৬৫ বছরের বেশি তাদের এখনই জম্মু-কাশ্মীরে না আসার পরামর্শ দেয়া হয়েছে নির্দেশনায়। গাইডলাইন না মানলে পর্যটকদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে কাশ্মীর প্রশাসন।

আরো পড়ুন- পর্যটকদের জন্য মিসর ভ্রমণে নতুন সুযোগ

জনপ্রিয় সংবাদ

খুলে গেল ভূস্বর্গের দরজা

প্রকাশিত : ১১:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০