০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 36

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৩০ সেপ্টেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্টের বেশি বেড়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৯৯ কোটি টাকা।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৫০ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে ২ হাজার ১০৮ দশমিক ৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে ১ হাজার ১০২ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দিন শেষে ডিএসইতে মোট ৬৯৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন মোট ২০ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৬০৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে মোট ১ লাখ ৭৬ হাজার ৯৬০টি ট্রেডে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯০টির শেয়ারদর বেড়েছে, বিপরীতে ১৩০টির দর কমেছে। ফলে বাজারে দরবৃদ্ধির পাল্লাই ভারী ছিল।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকা

প্রকাশিত : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬