পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিএনআইসিএল)-এর ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘AAA’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘ST-1’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL)। একই সঙ্গে রেটিংয়ের দৃষ্টিভঙ্গি (Outlook) ‘Stable’ রাখা হয়েছে।
কোম্পানির ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক প্রতিবেদন, ৩০ জুন ২০২৬ পর্যন্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং নির্ধারণের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
‘AAA’ দীর্ঘমেয়াদি রেটিং এবং ‘ST-1’ স্বল্পমেয়াদি রেটিংয়ের সঙ্গে ‘Stable’ আউটলুক দিয়েছে ইসিআরএল।
অনলাইন ডেস্ক 










